বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ২ সেনাসদস্য মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা অব্যাহত থাকবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, এই দুর্যোগের সময় আপনারা একা নন। আমরা সবসময় আপনাদের পাশে আছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। আমরা সবাই মিলে আল্লাহর ওপর ভরসা রাখি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ সংকট মোকাবিলা করব।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার সামনে জেলা অডিটোরিয়াম হলে ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। বিগত এক সপ্তাহের টানা বর্ষণে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ খেলাফত মজলিস হাটহাজারী উপজেলা শাখার আয়োজনে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার আগে মাওলানা মামুনুল হক বন্যাদুর্গত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, শুকনো খাবার ও অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন, তাদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। দুর্গত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তিনি ধৈর্যধারণের আহ্বান জানান এবং মহান আল্লাহর নিকট দ্রুত এ দুর্যোগ থেকে মুক্তির জন্য দোয়া করেন।

সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মাওলানা ওজায়ের হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আলী ওসমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নাসির উদ্দিন মুনির, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা জাফরউল্লাহ নিজামী, চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, সাধারণ সম্পাদক মাওলানা রেদওয়ানুল ওয়াহিদ ও সাংগঠনিক সম্পাদক মুফতি ফখরুল ইসলাম নিজামপুরী প্রমুখ।

কর্মসূচিতে বাংলাদেশ খেলাফতে মজলিস দেশের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও মানবিক প্রতিষ্ঠানগুলোর প্রতি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সর্বস্তরের জনগণের কাছে দুর্গতদের জন্য দোয়া এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আবেদন জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৬,/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit