রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

কথা রাখলো মেসিরা, বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা-স্পেনের ‘ফাইনালিসিমা’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টার সেমিফাইনালে হ্যারি কেইন ও জুড বেলিংহামদের বাধা পেরিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির দল। আগামী রবিবার নিউ জার্সিতে শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ স্পেন।

আর্জেন্টিনার এই জয়ের মধ্য দিয়ে ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত এক মহারণও নিশ্চিত হয়েছে। বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অনেকের কাছেই এটি হারিয়ে যাওয়া ‘ফাইনালিসিমা’র নতুন রূপ।

এর আগে, ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে স্পেন। এরপর থেকেই আলোচনায় ছিল আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল। কারণ এই ম্যাচের ফলই নির্ধারণ করছিল বিশ্বকাপের মঞ্চে বহুল প্রতীক্ষিত স্পেন-আর্জেন্টিনা দ্বৈরথ দেখা যাবে কি না।

মূলত চলতি বছরের মার্চে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে ফাইনালিসিমা হওয়ার কথা ছিল। তবে নানা জটিলতায় শেষ পর্যন্ত সেই ম্যাচ মাঠে গড়ায়নি। দুই মহাদেশের সেরা দুই দলের মুখোমুখি হওয়ার অপেক্ষাও দীর্ঘ হয়েছে।

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ম্যাচটি আয়োজনের কথা ছিল কাতারের দোহায়। কিন্তু আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সেই আয়োজন বাতিল করা হয়। পরে বিকল্প হিসেবে স্পেনের রাজধানী মাদ্রিদের একটি স্টেডিয়ামের প্রস্তাব দেওয়া হলেও তাতে রাজি হয়নি আর্জেন্টিনা। তাদের দাবি ছিল, প্রতিপক্ষের দেশে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন হলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।

ফলে যে লড়াইটি হওয়ার কথা ছিল আলাদা একটি প্রতিযোগিতায়, সেটিই এখন বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইংল্যান্ডকে হারিয়ে সেই স্বপ্নের ফাইনালের পথ তৈরি করেছে আর্জেন্টিনা।

একদিকে টানা সাফল্যে উড়তে থাকা স্পেন, অন্যদিকে শিরোপা ধরে রাখার মিশনে থাকা আর্জেন্টিনা। দুই মহাদেশের বর্তমান সেরা দুই দলের এই মহারণকে ইতোমধ্যেই অনেকেই বিশ্বকাপের ‘স্বপ্নের ফাইনাল’ হিসেবে আখ্যা দিচ্ছেন।

এখন অপেক্ষা শুধু শেষ লড়াইয়ের। বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়ে স্পেন ও আর্জেন্টিনা নির্ধারণ করবে, ফুটবল বিশ্বের নতুন রাজা কে হবে।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৬,/সকাল ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit