বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম

সূর্যের মৃত্যুর পরও বেঁচে থাকতে পারে আমাদের পৃথিবী: গবেষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৮৫ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক  : আমরা এতদিন জানতাম, সূর্যের মৃত্যু হলে পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই পুরোনো ধারণা পাল্টে দিলেন বিজ্ঞানীরা। নতুন এক গবেষণায় দারুণ আশার খবর মিলেছে। সূর্যের মৃত্যু হলেও নাকি বেঁচে যেতে পারে আমাদের এই পৃথিবী!

‘অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স’ জার্নালে এই গবেষণার খবর ছাপা হয়েছে। বেলজিয়ামের কেইউ লিউভেন বিশ্ববিদ্যালয়ের গবেষক ম্যাটস এসেলডিউর্স এই দলের প্রধান।

বিজ্ঞানীরা বলছেন, আজ থেকে প্রায় ৫০০ কোটি বছর পর সূর্যের ভেতরের হাইড্রোজেন ফুরিয়ে যাবে। তখন এটি ফুলে অনেক বড় হবে। প্রথমে এটি ‘রেড জায়ান্ট’ এবং পরে আরও বড় তারায় পরিণত হবে। শেষে এটি একটি ছোট ‘হোয়াইট ডোয়ার্ফ’ বা মৃত তারায় রূপ নেবে।

আগে বিজ্ঞানীরা ভাবতেন, সূর্য বড় হওয়ার সময় বুধ, শুক্র ও পৃথিবীকে গিলে খাবে। কিন্তু ‘এল২ পাপিস’ নামের একটি মৃতপ্রায় তারা নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন।

তারা জানান, ভবিষ্যতে দুটি ঘটনা ঘটতে পারে। প্রথমত, সূর্যের টানে পৃথিবী কাছে গিয়ে ধ্বংস হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, নাক্ষত্রিক বাতাসের কারণে সূর্য যদি দ্রুত তার ভর বা ওজন হারায়, তবে এর আকর্ষণ কমে যাবে। তখন পৃথিবী দূরে সরে গিয়ে ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে।

গবেষক ম্যাটস এসেলডিউর্স বলেন, পৃথিবীর বেঁচে থাকা নির্ভর করছে এই দুটি বিষয়ের ওপর। সূর্য কত দ্রুত তার ভর হারাচ্ছে, সেটাই ঠিক করে দেবে পৃথিবীর শেষ পরিণতি।

কিউএনবি/অনিমা/০৫.জুলাই.২০২৬/রাত ৮.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit