শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

কাতার বিশ্বকাপের চেয়েও এবার বেশি প্রস্তুত: লাউতারো মার্তিনেজ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফুটবল বিশ্বকাপের মহারণের আগে নিজের শারীরিক ও মানসিক প্রস্তুতি নিয়ে দারুণ আত্মবিশ্বাসী আর্জেন্টিনা দলের তারকা স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। কাতার বিশ্বকাপের চেয়েও এবার তিনি অনেক ভালো অবস্থানে আছেন বলে জানিয়েছেন। ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হলেও ব্যক্তিগতভাবে সেই আসরটি লাউতারোর জন্য খুব একটা সুখকর ছিল না। গোড়ালির গুরুতর চোটের কারণে টুর্নামেন্টে নিজের সেরাটা দিতে পারেননি তিনি, মাঠের বাইরে থেকেই শেষ করতে হয়েছিল বিশ্বকাপ। তবে এবারের আসরকে নিজের প্রমাণের এবং আক্ষেপ মেটানোর এক মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন ইন্টার মিলানের এই তারকা।

সম্প্রতি হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ ব্যবধানের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন লাউতারো। ম্যাচে নিজে একটি পেনাল্টি থেকে গোল করার পাশাপাশি হুলিয়ানো সিমেওনের করা দ্বিতীয় গোলটিতেও ছিল তার অবদান। এই গোলের মাধ্যমে আর্জেন্টিনার জার্সি গায়ে নিজের ৩৭তম গোলটি করে দলের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন তিনি। এখন তার সামনে কেবল আছেন সের্হিও আগুয়েরো, গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং লিওনেল মেসি। ম্যাচের পর এক সাক্ষাৎকারে লাউতারো বলেন, এবার তিনি নিজেকে মানসিকভাবে অনেক বেশি প্রস্তুত করেছেন। কাতার বিশ্বকাপের দলীয় সাফল্য ঐতিহাসিক হলেও ব্যক্তিগত না পাওয়ার বেদনা তাকে পুড়িয়েছে, যা এবার তিনি পুষিয়ে নিতে চান।

ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের হয়ে সিরি-আ-তে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড, স্কুদেত্তো এবং কোপ্পা ইতালিয়া জয়ের পর ক্যারিয়ারের সেরা ফর্মে থেকে বিশ্বকাপে পা রাখছেন লাউতারো। তবে ব্যক্তিগত লক্ষ্যের চেয়ে দলের স্বপ্নকে এখনও সবার ওপরে রাখছেন এই স্ট্রাইকার। তিনি স্পষ্ট জানিয়েছেন, কাতারে অর্জিত শ্রেষ্ঠত্ব ধরে রাখাই এখন তাদের মূল লক্ষ্য। কাজটা কঠিন হলেও আর্জেন্টিনাকে ফুটবলের সর্বোচ্চ আসনে টিকিয়ে রাখতে দলের সবাই নিজেদের উজাড় করে দেবেন। ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলে ১৬ জুন আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

সূত্র: মার্কা

কিউএনবি/অনিমা/০৮.০৬.২০২৬/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit