শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য‍ নিয়োগ দিয়েছে সরকার।  উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন গণিত বিভাগের বতর্মান চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ পেয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক সামছুল আলম সেলিম। 

আজ শনিবার (৬ জুন) বিকালে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমতিক্রমে কার্যালয়ের সহকারী সচিব মোঃ সুলতান আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের এ তথ‍্য জানা যায়। 

এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ এর ধারা ১৩(১) অনুযায়ী তাদের এ নিয়োগ প্রদান করা হয়েছে বলে উল্লেখ করা হয়। 

প্রজ্ঞাপনে আরও উল্লেখ আছে যে, নিয়োগে যোগদানের পর হতে আগামী চার বছরের জন‍্য বা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত এ পদে বহাল থাকবেন। তারা বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তারা বিশ্ববিদ্যালয়েকে আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে অধ্যাপক নজরুল ফজিলাতুন্নেছা হলের প্রভোস্টের দায়িত্বে এবং অধ্যাপক সেলিম সমাজ বিজ্ঞান অনুষদের ডীন এর দায়িত্ব পালন করেছেন। 

জানা যায়, উভয় শিক্ষকই জাতীয়বাদী ঘরোনার।

কিউএনবি/অনিমা/০৬.০৬.২০২৬/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit