শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

৪ বছর পর জাতীয় দলে মোসাদ্দেক, এবার চোখ বিশ্বকাপে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক :  প্রায় ৪ বছর আগে মোসাদ্দেক হোসেন সৈকত সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। অবশেষে আবারও জাতীয় দলে ফিরেছেন এই অলরাউন্ডার। আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ফিরে মোসাদ্দেকের চোখ এখন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে। 

আজ বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মোসাদ্দেক বলেন, ‘আমাদের যে স্ট্রাকচার, ঘরোয়া ক্রিকেটই একমাত্র জায়গা যেখানে ভালো খেললে নির্বাচকদের সুনজরে আসতে পারেন। আর তো কোনো পথ নেই। চেষ্টা করেছি সেখানে যত বেশি সময় ধরে ধারাবাহিকভাবে ভালো খেলা যায়। সেখানে ভালো খেলেই সুযোগটা এসেছে। যতদিন ক্যারিয়ার থাকবে, ততদিন যেন জাতীয় দলে খেলতে পারি সেই চেষ্টা থাকবে।’

প্রধান নির্বাচক ইতোমধ্যে মোসাদ্দেকের ভূমিকা স্পষ্ট করেছেন, ‘সুমন ভাই কাল ভালোভাবেই ক্লিয়ার করেছেন আমার ভূমিকা কী হবে। সেই জায়গা থেকে, সুযোগ এলে আমি চেষ্টা করব… হয়ত ৬-৭ নম্বরে ব্যাট করতে হবে, আবার দলের দরকারে ৫-৬ ওভার বল করা লাগতে পারে। আমার ছোট ছোট দায়িত্ব চেষ্টা করব পূরণ করার। ৬-৭ এ যারা ব্যাট করে, ওদের পরিসংখ্যান সমৃদ্ধ না। ইমপ্যাক্ট গুরুত্বপূর্ণ। সুযোগ পেলে ইমপ্যাক্ট রাখার চেষ্টা করব।’

অস্ট্রেলিয়া সিরিজে হাই স্কোরিং ম্যাচের আশা প্রকাশ করেছেন মোসাদ্দেক, ‘এখন তো উইকেট ভালোর দিকে। ডিপিএল ভালো উইকেটে খেলছি। গত ৬-৭ মাসে ঘরোয়ায় সবখানে ভালো উইকেট পাচ্ছি। আশা করি হাই স্কোরিং ম্যাচ হবে। আমাদের বোলিং অ্যাটাক এখন, বিশ্বের বড় দলগুলোর সাথে তুলনা করার মতো। হোমে যেভাবে ব্যাটাররা খেলছে বিশেষ করে ওয়ানডেতে, এই পারফরম্যান্স ধরে রাখলে সিরিজ জয়ের ভালো সম্ভাবনা থাকবে।’

পরে ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, ‘অবশ্যই অনেক খুশি হবো। বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করতে, তার আগে যেসব সিরিজ আছে সেখানে ভালো খেলতে হবে। ভালো খেলতে পারলে, আশা করতে পারি সাতাশ বিশ্বকাপে সোনালি সুযোগ অপেক্ষা করছে।’

কিউএনবি/অনিমা/০৪.০৬.২০২৬/বিকাল ৫.২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit