শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

তৃণমূলে বড় ভাঙন, ৬০ বিধায়কের সমর্থনে বিরোধী দলনেতা ঋতব্রত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্পিকার রথীন্দ্র বসু তাকে স্বীকৃতি দেওয়ার পর বিরোধী দলনেতার জন্য নির্ধারিত কক্ষও খুলে দেওয়া হয়েছে।

ঋতব্রত দাবি করেছেন, তৃণমূলের ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জন তার নেতৃত্বের পক্ষে সমর্থন জানিয়েছেন। বর্তমানে ৫৮ জনের লিখিত সমর্থন পাওয়া গেছে, আর দুজন বিধায়ক রাজ্যের বাইরে থাকলেও তারা সম্মতি দিয়েছেন বলে তিনি জানান।

নতুন পরিষদীয় দলের কাঠামোও ঘোষণা করেছেন ঋতব্রত। আখরুজ্জামানকে মুখ্যসচেতক এবং জাভেদ আহমেদ খান, সাবিনা ইয়াসমিন, শিউলি সাহা ও সন্দীপন সাহাকে ডেপুটি লিডার করা হয়েছে। এ-সংক্রান্ত সমর্থনপত্র স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছে।

ঋতব্রত বলেন, তারা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবেন। সরকারের ইতিবাচক কাজের প্রশংসা করবেন, আবার প্রয়োজন হলে কঠোর সমালোচনাও করবেন। তিনি আরও জানান, সব সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে নেওয়া হবে।

এদিকে, তৃণমূলের পরিষদীয় দল নিয়ে বিরোধের সূত্রপাত হয় বিরোধী দলনেতা নির্বাচনের একটি চিঠিকে কেন্দ্র করে। অভিযোগ ওঠে, ওই চিঠিতে কয়েকজন বিধায়কের স্বাক্ষর জাল করা হয়েছিল। এ ঘটনায় পুলিশে অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু হয় এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়।

এই পরিস্থিতির মধ্যেই ঋতব্রতের নেতৃত্বাধীন গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠতার দাবি করে এবং শেষ পর্যন্ত স্পিকারের স্বীকৃতি লাভ করলো। তবে তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্ব এখনো এ বিষয়ে ভিন্ন অবস্থানে রয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ জুন ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit