মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি বিশ্বনাথ পৌর শহরে দলছুট বানরের উৎপাত! আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তি মেসির বিদায়! কৈলাস ভ্রমণ শেষে নেপাল সীমান্তে নিখোঁজ মার্কিন নারী ‘ধন্যবাদ অধিনায়ক’, মেসির বিদায়ে আবেগে ভাসলেন দি মারিয়া নিখুঁত নিশানার আড়ালে যুক্তরাষ্ট্রের ভয়ংকর মারণাস্ত্র পাহাড় ধসের শঙ্কায় নেপাল সীমান্ত বন্ধ করল চীন হিমালয় ঘিরে মেগা প্রকল্পের দ্বৈরথ, বিপর্যয় আরও বাড়াচ্ছে? বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ‘না ছড়িয়ে রিপোর্ট করুন’, নিজের আপত্তিকর এআই ভিডিও নিয়ে চটলেন অভিনেত্রী

রাজধানীতে ভাইয়ের হাতে ভাই খুন, ছোট ভাই গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫১ Time View
ডেস্ক নিউজ : রাজধানীর কলাবাগানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই রাফিত আরিয়ান শুদ্ধের (১৬) ডাম্বলের (লোহার ভারি বস্তু) আঘাতে বড় ভাই সাদমান ওয়াসিফ সুপান্থের (১৭) মৃত্যু হয়েছে। রবিবার (৩১ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।নিহত সাদমান ওয়াসিফ সুপান্থ রাজধানীর একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী আর রাফিত আরিয়ান শুদ্ধ একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তারা বগুড়া আদমদীঘি উপজেলার কানাডা প্রবাসী সিরাজুল সালেহীনের ছেলে। বর্তমানে দুইভাই কাঁঠালবাগান বাজার ফ্রী স্কুল স্ট্রীট স্কুল কলাবাগানে থাকতো। 

কলাবাগান থানার উপপরিদর্শক এসআই সামছুল হক সুমন জানান, বাসায় তারা দুই ভাই থাকতেন। তাদের বাবা সিরাজুল সালেহীন কানাডা প্রবাসী। মা, তার বাবার সাথে ডিভোর্স হওয়ায়, তিনি থাকতেন অন্যত্র। 

বাসায় দুইভাইয়ের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। সে সময়ে ছোট ভাই রাগান্বিত হয়ে রুমের পাশে থাকা ডাম্বেল দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে গেলে রাত সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, আমরা সংবাদ পেয়ে রাত একটার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/০১ জুন ২০২৬,/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit