মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

ইতালিকে ছেড়ে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলবেন ভলপাতো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক :  ইতালির সাবেক অনূর্ধ্ব-২০ আন্তর্জাতিক ফুটবলার ক্রিস্টিয়ান ভোলপাতো বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার (২৯ মে) এই মিডফিল্ডার লস অ্যাঞ্জেলেসে প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন বলে ফুটবল অস্ট্রেলিয়া এ তথ্য নিশ্চিত করেছে।

২২ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার সেরি আ-তে সাসুওলোর হয়ে খেলেন। তিনি সিডনিতে জন্মগ্রহণ ও বেড়ে উঠেছেন, তার দ্বৈত নাগরিক রয়েছে। তিনি ২০২২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ প্রত্যাখ্যান করেছেন। এছাড়াও চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার কোচ টনি পোপোভিচের আরেকটি প্রস্তাবও ফিরিয়ে দিতে চেয়েছেন। ওই সময় ভোলপাতো বলেছিলেন, তিনি ইতালির জন্য অপেক্ষা করতে রাজি আছেন।

ফুটবল অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইতালীয় প্রতিপক্ষের কাছ থেকে একটি ছাড়পত্র পেয়েছে এবং ভোলপাতোর অস্ট্রেলিয়ার প্রতি আনুগত্য পরিবর্তনের সিদ্ধান্তকে অনুমোদন দেওয়ার জন্য ফিফার কাছে ‘অ্যাসোসিয়েশন পরিবর্তনের ছাড়পত্র’ চেয়ে কাগজপত্র জমা দিয়েছে। নিয়ন্ত্রক সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ছাড়পত্র পেলেই ভোলপাতো আনুষ্ঠানিকভাবে সকারুসদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

ইংলিশ ক্লাব মিডলসবরোর হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় প্লেমেকার রাইলি ম্যাকগ্রি টুর্নামেন্টের জন্য ছিটকে যাওয়ার কয়েকদিন পর এই খবরটি এলো।

পোপোভিচ সোমবার (১ জুন) ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করবেন। গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়া তুরস্ক, যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মুখোমুখি হবে। আগামী ১৩ জুন ভ্যাঙ্কুভারে তুরস্কের বিপক্ষে তারা মাঠে নামবে।

কিউএনবি/অনিমা/২৯.০৫.২০২৫/বিকাল ৪.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit