শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ইরানে আবারও মার্কিন হামলা, বন্দর আব্বাসে বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৬০ Time View

ডেস্কনিউজঃ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আজ বৃহস্পতিবার ইরানে নতুন করে হামলা চালিয়েছে। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, মার্কিন সেনা এবং বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি হতে পারে—এমন একটি লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে।

এদিকে, এই হামলার পাশাপাশি ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে তিনটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এই বিস্ফোরণের কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের এই হামলা কিংবা বন্দর আব্বাসে বিস্ফোরণ নিয়ে তাৎক্ষণিকভাবে ইরানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ নিয়ে তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মার্কিন হামলা চালানো হলো।

এদিকে ইরানের সাথে সম্ভাব্য চুক্তি নিয়ে তাড়াহুড়ো না করার বিষয়ে নিজের আগের অবস্থানেই অনড় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি নিয়ে তাকে কোনোভাবেই চাপে ফেলা যাবে না উল্লেখ করে ট্রাম্প সতর্কবার্তা দিয়েছেন।

তিনি বলেন, ট্রাম্প প্রশাসনকে বিদায় করার জন্য ইরান যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা সময়ক্ষেপণের কৌশল নিয়েছে, তা কোনো কাজে আসবে না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচন নিয়ে তিনি মোটেও চিন্তিত নন।

কিউএনবি/বিপুল/২৮.০৫.২০২৬/সকাল ৯.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit