শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত

নতুন হামলা হলে প্রতিশোধ হবে আরও ভয়াবহ: ইরান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ আবার শুরু হলে আরও কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবোলফাজল শেখারচি বলেছেন, নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে তার প্রতিক্রিয়া শুধু আঞ্চলিক সীমার মধ্যেই থাকবে না।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারসের খবরে শেখারচির বরাত দিয়ে বলা হয়, অঞ্চল আবারও যুদ্ধে জড়িয়ে পড়লে ইরানের প্রতিক্রিয়া হবে আরও ব্যাপক, ভারী ও শক্তিশালী।

এর আগে ফারস দাবি করে, হরমুজ প্রণালির কাছে লারাক দ্বীপের দক্ষিণে ইরানি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান। ওই হামলায় কয়েকজন ইরানি নাগরিক নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাতের পর ইরান পাল্টা জবাব দেয়। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকে।

এদিকে চলমান সংঘাত বন্ধে পাকিস্তানের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতা চলছে। যুদ্ধ থামাতে মধ্যস্থতার চেষ্টা চালানো হলেও নতুন হামলা ও পাল্টা হুঁশিয়ারিতে পরিস্থিতি আবারও অনিশ্চিত হয়ে উঠেছে।

সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/২৬.০৭.২০২৬/রাত ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit