রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

কঙ্গো-উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাব, বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা ঘোষণা ডব্লিউএইচওর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত শুক্রবার গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে এ রোগের প্রাদুর্ভাবে ৮০ জনের মৃত্যু হয়েছে। এরপরই রোববার (১৭ মে) ডব্লিউএইচও এই সতর্কতা জারি করে। ডব্লিউএইচও বলেছে, প্রতিবেশী দেশগুলোতে এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। বুনদিবুগিও ধরনের ভাইরাসের কারণে ইবোলার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

তবে পরিস্থিতি এখনও বৈশ্বিক মহামারি ঘোষণার অবস্থায় পৌঁছায়নি। যদিও সংস্থাটি সতর্ক করে বলেছে, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সঙ্গে স্থলসীমান্ত রয়েছে এমন দেশগুলোয় সংক্রমণ ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি রয়েছে। সংস্থাটি বলছে, প্রকৃত সংক্রমণের সংখ্যা ও বিস্তারের পরিসর নিয়ে এখনও বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে। নতুন এই প্রাদুর্ভাবটি বুন্ডিবুগিও ভাইরাস স্ট্রেইনের কারণে হচ্ছে, যার জন্য এখনো কোনো অনুমোদিত ভ্যাকসিন বা নির্দিষ্ট ওষুধ নেই।

কঙ্গোতে এখন পর্যন্ত প্রায় ২৪৬ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। প্রতিবেশী উগান্ডাতেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে নিশ্চিত করা হয়েছে। সীমান্তবর্তী দেশগুলোতে নজরদারি ও স্বাস্থ্য ব্যবস্থাপনা আরও জোরদার করতে হবে, তবে ভ্রমণ বা বাণিজ্য বন্ধ না করারও পরামর্শ দিয়েছে সংস্থাটি।
 
আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সরাসরি সংস্পর্শের মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। এর ফলে শরীরে প্রচণ্ড রক্তক্ষরণ এবং গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ অকেজো হয়ে যায়। এই রোগের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাংসপেশিতে ব্যথা, ক্লান্তি, মাথাব্যথা এবং গলা ব্যথা। ইবোলা রোগের সুনির্দিষ্ট কোনো প্রতিকার বা নিরাময় এখনও আবিষ্কৃত হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/ ১৭ মে ২০২৬,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit