বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

মাধবদীতে ৪৭০ ক্যান বিদেশি বিয়ারসহ একজন গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৬২ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের আখালিয়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৭০ ক্যান বিদেশি বিয়ারসহ মো. আবু তাহের (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আরও দুইজন আসামি পালিয়ে যায়। পুলিশ জানায়, শনিবার রাতে মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেনের নেতৃত্বে, এসআই ইউসুফ আহমেদসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে আখালিয়া দক্ষিণপাড়া এলাকার রুস্তম আলীর বসতঘর থেকে ৪৭০ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মো. আবু তাহের (২৬), পিতা ফজলুল হক ফজল, গ্রাম -আখালিয়া, আমদিয়া, থানা-মাধবদী, জেলা-নরসিংদীকে গ্রেফতার করা হয়। অভিযান চলাকালে জামাল ও নুর মোহাম্মদ নামে আরও দুইজন আসামি দৌড়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় মাধবদী থানায় মামলা প্রক্রিয়াধীন।

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৬,/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit