শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

শার্শায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাদদাতা।
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪৮ Time View

মনিরুল ইসলাম মনি, শার্শা (যশোর)সংবাদদাতা : অসাম্প্রদায়িক বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নববর্ষকে বরণ করা হয়েছে। বাংলার ঐতিহ্য ধরে রাখতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পিঠাপুলিসহ বিভিন্ন পন্যের সমাহার নিয়ে স্টল বসে।

১৪ এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখ নববর্ষ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় শার্শা পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ। এ ছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন।

উৎসবকে ঘিরে আয়োজন করা হয় চিরায়ত বৈশাখী শোভাযাত্রা, পান্তা-ইলিশসহ বিভিন্ন ভর্তা দিয়ে ঐতিহ্যবাহী খাবারের পরিবেশন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

অনষ্ঠানে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাকদুমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ

 

 

কিউএনবি/আয়শা/১৫ এপ্রিল ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit