শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

চৌগাছায় দুটি বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দুটি বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।আদালত সূত্রে জানা যায়, খাদ্যে ভেজাল ও প্রাণঘাতি উপাদান ব্যবহার রোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একালার গাজী বেকারির মালিক ফশিয়ার রহমান গাজীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পৌর শহরের কংশারীপুর বেলেমাঠ এলাকয় মাসুদ বেকারির মালিক মাসুদ রানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে খাদ্যে ভেজাল ও প্রাণঘাতি উপাদান ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় চৌগাছা থানার ওসি নুরুল আমিন শিকদার ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় এ জরিমানা আদায় করা হয়েছে। খাদ্যে ভেজাল ও প্রাণঘাতি উপাদান ব্যবহার রোধে এ অভিযান অব্যহত থাকবে।
কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit