শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

স্কালোনি / ১০০০ গোল মেসির জন্য সময়ের ব্যাপার মাত্র, তার বিশ্বকাপে খেলা হবে সৌভাগ্যের

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে দেশের মাটিতে শেষবার খেলল আর্জেন্টিনা। লা বোম্বোনেরায় লিওনেল মেসির ঝলকে প্রাণ জুড়াল হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকদের। এখন তাদের অধিনায়ককে বিশ্বকাপে খেলতে দেখার অপেক্ষায় তারা। কিন্তু তার অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্তভাবে এখনো কিছু জানা যায়নি। আজ (বুধবার) জাম্বিয়ার জালে পাঁচ গোল দিয়ে জেতার পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এই প্রসঙ্গে আরেকবার কথা বললেন।

ইন্টার মায়ামি অধিনায়ক এখনো জানাননি, এই গ্রীষ্মে শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন কি না। শারীরিক ও মানসিকভাবে ফিট থাকলে বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। জাম্বিয়ার বিপক্ষে একটি গোল করে ও আরেকটি বানিয়ে দিয়ে দেখালেন তার ফিটনেসে কোনো ঘাটতি নেই।
প্রায় চল্লিশের কাছাকাছি একজন বিশ্ব সেরা খেলোয়াড়কে দলে পাওয়া এবং আরেকবার বিশ্বকাপে তার জাদুকরী পারফরম্যান্স দেখতে পারা ভক্তদের জন্য হবে দারুণ ব্যাপার। সেই কথা মনে করিয়ে দিয়ে মেসির বিশ্বকাপ খেলা প্রশ্নে স্কালোনি বললেন, ‘এটা হবে পরম সৌভাগ্যের ব্যাপার, যদি লিও বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেয়। আমরা সবাই চাই সে এটা উপভোগ করুক এবং সে যেন স্বাচ্ছন্দ্যবোধ করে, সেজন্য আমরা সম্ভাব্য সবকিছু করব।

আমাদের মতো সেও একই জিনিস চায়: সে এখন অনেক বেশি নিশ্চিন্ত, কারণ ইতোমধ্যে একটি বিশ্বকাপ সে জিতেছে। সেখানে থাকার ইচ্ছা তার এবং অভিজ্ঞতা ভাগাভাগি করতে চায়। আমরা দেখব সে কী সিদ্ধান্ত নেয় এবং তার পাশে থাকব।’জুলিয়ান আলভারেজকে দিয়ে ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড দলের প্রথম গোল করান। তারপর নিজেও গোলদাতার খাতায় নাম লেখেন। এটি ছিল তার ১১৬তম আন্তর্জাতিক গোল এবং ক্যারিয়ারের ৯০২তম। স্কালোনি বললেন, ‘সে ১০০০ গোলও করতে পারে। আমাদের দেখতে হবে কতদিন সে খেলে।’

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৬,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit