শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ

মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ২ খাল খননের পরিমাপ সম্পন্ন : বাস্তবায়ন হলে কৃষি ও সেচে নতুন দিগন্ত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল  প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬২ Time View
​জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়ন ও সেচ সুবিধা বৃদ্ধির লক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ অগ্রাধিকার প্রকল্পের আওতায় উপজেলার  দু’টি গুরুত্বপূর্ণ খাল খননের পরিমাপ  সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা নিশ্চিত হলে স্থানীয় কৃষকরা উপকৃত হবে।এই অঞ্চলের শত শত একর ফসলি জমি এখন সেচ সুবিধার আওতায় আসবে, যা স্থানীয় অর্থনৈতিক চিত্র বদলে দেবে।গত কাল মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত   খাল খনন কর্মসূচির আওতায় ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর বাস্তবায়াধীন  মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াসু খাল ও পৌর সভার আজমরায় খাল ২টি সরোজমিনে খালের পরিমাপ সম্পন্ন করা হয়েছে ।এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.মো.ইশতিয়াক আহমেদ,মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান জিয়া,  উপ-সহকারি প্রকৌশলী মো.রুহুল আমিন,  পৌর বিএনপির সিনিয়র সভা-সভাপতি নারায়ন ত্রিপুরা,  উপজেলা বিএনপির সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সুনি ত্রিপুরা, ৪নং পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি মো.অলি উল্ল্যাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহমেদ,বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত   খাল খনন কর্মসূচির আওতায় মাটিরাঙ্গা উপজেলার  ২টি খালের দৈর্ঘ্য ৬ কি.মি. প্রস্থ ৮মিটার করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’র আওতায় সারা দেশে মোট প্রায় ৭,০০০ কি.মি খাল খনন/পুন: খনন/ সংস্কারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী ৪ (চার) অর্থবছরে (২০২৬-২৭ হতে ২০৩০-৩১) খাল খনন/পুন: খনন/সংস্কারের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।কার্ডধারী শ্রমিক, দক্ষ শ্রমিক এবং মন, ওয়েজ খাতে এক্সকাভেটর ব্যবহার, করে খাল খনন করবেন জানিয়ে তিনি আরো বলেন,  খননকৃত খালের গভীরতা ও প্রশস্ততা বজায় রাখতে নিয়মিত তদারকি করা হবে। খালগুলোর পাড়ে বৃক্ষরোপণের পরিকল্পনাও রয়েছে, যাতে মাটির ক্ষয় রোধ করা যায়। এই প্রকল্পের সফল বাস্তবায়ন শুধু কৃষিতেই নয়, বরং এই জনপদের সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
​ন্থানীয় কৃষক বলেন দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় বর্ষায় বন্যা এবং গরমে পানির তীব্র সংকট দেখা দিত। খনন কাজ শুরু হলে  আমরা সারা বছর চাষাবাদ করতে পারব। এটি আমাদের এলাকার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এর  বড় উপহার।
কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৬,/দুপুর ২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit