রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

জরুরি বৈঠক শেষে পাকিস্তান ছাড়লেন মুসলিম নেতারা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জরুরি বৈঠক শেষে ইসলামাবাদ ছেড়েছেন মুসলিম বিশ্বের নেতারা। ইরান যুদ্ধ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক শেষে সৌদি, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তান ছেড়েছেন।

সোমবার (৩০ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, বর্তমান সংকট সমাধানে “সংলাপ ও কূটনীতি”ই একমাত্র কার্যকর পথ।
বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে চার দেশ অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে। তারা মুসলিম বিশ্বের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কাঠামোগত আলোচনার পক্ষে সমর্থন জানান।
ইসহাক দার জানান, সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ ইসলামাবাদে আয়োজনের বিষয়ে তিনি তার সমকক্ষদের অবহিত করেছেন। এ উদ্যোগে সফররত মন্ত্রীরা ‘পূর্ণ সমর্থন’ জানিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে ইসলামাবাদে অনুষ্ঠিত চারপক্ষীয় বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টার ওপর তাদের আস্থাকে স্বাগত জানিয়েছেন।
সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এতে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। বৈঠকের মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান সংঘাত প্রশমনে সমন্বিত উদ্যোগ নেওয়া।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, প্রিন্স ফয়সাল বিন ফারহানকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তিনি সৌদি আরবের ‘সংযম’ এবং মুসলিম উম্মাহতে দেশটির নেতৃত্বের ভূমিকাকে প্রশংসা করেন।
শাহবাজ শরিফ বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা অর্জনে দুই দেশ ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে। পাশাপাশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআত্তির সঙ্গে সাক্ষাৎ করেও সন্তোষ প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ইরানসহ বিভিন্ন মুসলিম দেশে চলমান সংঘাত জীবন, অর্থনীতি ও সম্পদের ব্যাপক ক্ষতি করছে। তাই দ্রুত এই সহিংসতা বন্ধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি তুরস্ক ও মিসরের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে আনতে পাকিস্তান ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান।
এদিকে, বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদ ত্যাগ করেছেন। একইসঙ্গে পাকিস্তান শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনার আয়োজন করতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit