রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

ফ্রান্সে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগোবে আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে আজ ২৯ মার্চ থেকে শুরু হয়েছে গ্রীষ্মকালীন সময় বা ডেলাইট সেভিং টাইম। প্রতি বছরের নিয়ম অনুযায়ী মার্চ মাসের শেষ রোববার রাত ২টা বাজতেই ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে ৩টা করা হয়। এর ফলে দিনের আলো আরও দীর্ঘ সময় ধরে উপভোগ করা সম্ভব হবে।

এই সময়ে ফ্রান্সের শহরগুলোতে এক ভিন্ন প্রাণচাঞ্চল্য দেখা যায়। পরিবার ও বন্ধুদের সঙ্গে বাইরে সময় কাটানো, হাঁটাহাঁটি, সাইক্লিং এবং উন্মুক্ত আকাশের নিচে নানা সাংস্কৃতিক আয়োজন বেড়ে যায়। পাশাপাশি পর্যটকদের জন্যও এটি একটি সুবিধাজনক সময়, কারণ সূর্যাস্ত দেরিতে হওয়ায় তারা স্বাচ্ছন্দ্যে বিভিন্ন স্থান ঘুরে দেখতে পারেন।

ইতিহাস বলছে, গ্রীষ্মকালীন সময় প্রথম চালু হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৬ সালে, জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে। পরে এটি বন্ধ হয়ে গেলেও ১৯৭৬ সালে ১৯৭৩ সালের তেল সংকটের প্রেক্ষাপটে আবার চালু করা হয়। এরপর থেকে ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো একই নিয়ম অনুসরণ করে আসছে।

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit