শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

শিল্পমন্ত্রীর সঙ্গে নরওয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪৩ Time View

ডেস্ক নিউজ : শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরল্ড গুলব্রান্ডসেন।

সোমবার শিল্প মন্ত্রণালয়ে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ ও নরওয়ের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য ও শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

শিল্পমন্ত্রী বলেন, নরওয়ে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। বাংলাদেশ শিল্পায়ন ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্ব দিচ্ছে।

তিনি নরওয়ের উদ্যোক্তাদের বাংলাদেশের সম্ভাবনাময় শিল্পখাতে বিনিয়োগের আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, নরওয়ে ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে এবং শিল্প, জাহাজ নির্মাণ, জাহাজ রিসাইক্লিং, পরিবেশবান্ধব প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

তিনি ভবিষ্যতে দুই দেশের মধ্যে শিল্প ও  বাণিজ্য ক্ষেত্রে বিনিয়োগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।

সাক্ষাতে উভয়ে শিল্প উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে যৌথভাবে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৯ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit