বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম

হাজারীবাগে স্কুলছাত্রী হত্যায় আসামির দায় স্বীকার, কারাগারে প্রেরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগের করা মামলায় গ্রেপ্তার আসামি সিয়াম হোসেন ওরফে ইমন (১৯) আদালতে দায় স্বীকার করে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিয়ামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর সিয়ম স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক মো. মতিউর রহমান। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

হাজারীবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের এসআই আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার সকালে সিয়ামকে রাজধানীর কাঁঠালবাগান থেকে গ্রেপ্তার করে পুলিশ।

হাজারীবাগের হায়দার হোটেল গলিতে গত ২৫ ফেব্রুয়ারি রাতে বিন্তিকে কুপিয়ে জখম করে এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় বিন্তির বাবা মো. বিল্লাল হোসেন ২৬ ফেব্রুয়ারি হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কিউএনবি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৬,/সকাল ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit