মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

মধ্যপ্রাচ্যে ৫০টির বেশি যুদ্ধবিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মাত্র একদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যে কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে এসেছে। সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের ফের আলোচনা শুরু হচ্ছে এমন খবর প্রকাশিত হওয়ার পর এ তথ্য সামনে এসেছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়োস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫০টিরও বেশি মার্কিন যুদ্ধবিমান পশ্চিম এশিয়ায় মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে এফ-৩৫, এফ-২২ এবং এফ-১৬ এর মতো বিধ্বংসী যুদ্ধবিমান। এদিকে মার্কিন কর্মকর্তারা জেনেভায় পারমাণবিক আলোচনার অগ্রগতি হওয়ার কথা স্বীকার করেছেন।

তবে তারা জানিয়েছেন, ‘এখনো অনেক বিস্তারিত আলোচনা বাকি’, যা ইঙ্গিত দিচ্ছে সামরিক সংঘাতের সম্ভাবনা এখনো রয়েছে। মার্কিন-ইরান আলোচনার সময় ট্রাম্প প্রশাসন সম্ভাব্য অভিযানকে সামনে রেখে ভারী সামরিক শক্তি মোতায়েন করেছে।জানুয়ারির শেষদিকে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী আরব সাগরে পাঠানো হয়।

গত জানুয়ারিতে ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। ইরানের নিরাপত্তা বাহিনী আন্দোলন কঠোর হস্তে দমন করে। এরপরই, বিক্ষোভকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের অজুহাত দেখিয়ে ইরানের চারপাশে সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে থাকে যুক্তরাষ্ট্র। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:১৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit