বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি উত্তর কোরিয়া ও চীনের মধ্যে নতুন সেতু চালু, নিষেধাজ্ঞা এড়াবেন কিম? বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ Time View
ডেস্ক নিউজ :রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- শ্যামপুরের আব্দুর রহিম (৪৬) ও মুগদার নয়ন মনি (৪৬)। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়।

শ্যামপুর থানার এসআই মহিউদ্দিন জানান, সোমবার রাতে শ্যামপুর থানাধীন পোস্তগোলা ব্রিজের পাশে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় আব্দুর রহিম গুরুতর আহত হন। মাথায় আঘাত পেয়ে তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। পথচারীরা বিষয়টি দেখে থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত পৌনে ৩টার দিকে তিনি মারা যান। নিহত আব্দুর রহিম সিরাজগঞ্জের তারাশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

অপরদিকে, একই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে মুগদা থানাধীন মুগদা হাসপাতালের পাশে স্টাফ বাসের ধাক্কায় নিহত হন নয়ন মনি (৪৬) নামে এক গার্মেন্টসকর্মী।

নিহতের স্বামী আব্দুল হামিদ জানান, নয়ন মনি স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। কর্মস্থলের স্টাফ বাসে করে মুগদা হাসপাতালের সামনে নামার পর রাস্তা পার হওয়ার সময় একই বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মুগদা থানার এসআই আবু তারেক দিপু মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠান। ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে স্বজনরা তার মরদেহ নিয়ে যান। এ ঘটনায় বাস ও চালককে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

নিহত নয়ন মনি শরিয়তপুর জেলার পালং উপজেলার কুয়ারপুর গ্রামের আব্দুল হকের মেয়ে। তিনি চা-দোকানি আব্দুল হামিদের স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

কিউএনবি/অনিমা/১৬ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit