সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
অর্থবছরের সময়কাল বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

ইংরেজ ‘দুর্গ ভাঙতে’ নেপালিদের শেখাতে চান স্টেইন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বে ‘বিগ থ্রি’ হিসেবে আবির্ভূত ভারত, ইংল্যান্ড, এবং অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিধর দলগুলো হারানোর জন্য নেপালের মতো আনকোড়া ক্রিকেটারদের শেখাতে আগ্রহী দক্ষিণ আফ্রিকার তারকা পেস বোলার ডেল স্টেইন। 

আজ রোববার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলতে নেমেই বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো পারফর্ম করে হিমালয়ের দেশ নেপাল।

কিন্তু দুর্ভাগ্য তাদের, অবিশ্বাস্য পারফরম্যান্সের পরও শ্বাসরুদ্ধকর লড়াইয়ে হেরে যায় তারা। তীরে গিয়ে তরী ডুবায় নেপাল। ইংলিশ পরীক্ষায় ‘এক বাউন্ডারির’ এই আক্ষেপ তাদের দীর্ঘদিন পোড়াবে! ১৮৫ রানের টার্গেট তাড়ায় নেপাল হেরে যায় মাত্র ৪ রানে।

নেপালের নজর কাড়া পারফরম্যান্সে রীতিমতো মুদ্ধ ক্রিকেট বিশ্ব। মুগ্ধ হয়েছেন ডেল স্টেইনও। তাইতো নেপালিদের শেখাতে আগ্রহ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে ডেল স্টেইন।

স্টেইন লেখেন, ‘‘নেপাল, যদি তোমার কখনও সেবার প্রয়োজন হয়, আমি তোমাকে তা প্রদান করতে রাজি আছি। উপরে, আরও উপরে এবং অনেক উপরে উঠুক (নেপাল)।’’

ডেল স্টেইনের করা এই পোস্টটি মুহূর্তেই মধ্যেই ভাইরাল হয়ে যায়। তার এমন প্রস্তাবের প্রশংসা করছে সবাই। পোস্টের কমেন্টে একজন লেখেন, ‘তাদের অবশ্যই গাইডেন্সের দরকার আছে। আর আপনার মতো অন্যতম সেরা পেসারের কাছ পেলে এটা হবে নেপালের জন্য অনেক বড় প্রাপ্তি।’

আরেকজন লেখেন, ‘হ্যাঁ, গ্রেট। তাদের শেখাও। আগামী দিনগুলোতে তারা ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল হতে চলেছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit