শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানদের রানের পাহাড়

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : চেন্নাইয়ে গ্রুপ ‘ডি’-র ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে আফগানিস্তান। টসে জিতে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান তোলে তারা। ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন গুলবাদিন নঈব, করেছেন ৬৩ রান।

শুরুর দিকে সতর্ক ব্যাটিং করে আফগানরা। প্রথম ১০ ওভার শেষে স্কোর ছিল ৭২/২। তবে মধ্য ওভারগুলোতে গুলবাদিন নঈব ও সেদিকউল্লাহ আতালের জুটিতে গতি পায় ইনিংস। দুজন মিলে গড়েন গুরুত্বপূর্ণ ৭৯ রানের জুটি। আতাল ২৪ বলে ২৯ রান করে আউট হন।

গুলবাদিন ২৯ বলে ফিফটি পূর্ণ করেন এবং শেষের দিকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে স্কোর বড় করতে থাকেন। ১৮তম ওভারের প্রথম বলে ছক্কা মারার পর পরের বলেই রাচীন রবীন্দ্রের বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি। ৬৩ রানের এই ইনিংসটি তার টি–টোয়েন্টি ক্যারিয়ারসেরা।

ইনিংসের শুরুতে রহমানউল্লাহ গুরবাজ ২৭ ও ইব্রাহিম জাদরান ১০ রান করেন। শেষ দিকে ছোট ছোট ইনিংস আসে আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবির ব্যাট থেকে, যা আফগানিস্তানকে ১৮০–র বেশি রানে পৌঁছাতে সাহায্য করে।

নিউজিল্যান্ডের হয়ে লকি ফার্গুসন এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আফগান ব্যাটারদের হাত থেকে ম্যাচ পুরোপুরি বের করে নিতে পারেনি কিউই বোলাররা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit