বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন। সুপার এল নিনোর কারণে অতিরিক্ত ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যু হতে পারে: গবেষণা শাহবাজের অনুরোধে ইসলামাবাদ অভিমুখী লংমার্চ স্থগিত করল জামায়াত দেশের সামগ্রিক উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

উইন্ডসর ছেড়েছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু উইন্ডসরের বিলাসবহুল বাসভবন ছেড়ে পূর্ব ইংল্যান্ডের একটি রাজকীয় এস্টেটে চলে গেছেন। মঙ্গলবার বিবিসি জানিয়েছে, প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে তদন্ত ও চাপের মুখে তিনি এই সিদ্ধান্ত নেন।

বর্তমানে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত সাবেক এই রাজপুত্রকে এপস্টাইন সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) সদ্য প্রকাশিত নথিতে তার উপস্থিতি ব্যাখ্যা করতে নতুন করে চাপের মুখে পড়তে হচ্ছে। লন্ডন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

বিবিসির তথ্যমতে, ৬৫ বছর বয়সি অ্যান্ড্রু সোমবার রয়্যাল লজ ছেড়েছেন। তবে, বাকিংহাম প্যালেস এএফপিকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই সাবেক এই রাজপুত্রের ওপর চাপ আরও বেড়েছে। শুক্রবার ডিওজে প্রকাশিত এপস্টাইন সংক্রান্ত নতুন নথিতে তার নাম আসার পর পরিস্থিতি জটিল হয়।

এই প্রকাশের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, এপস্টাইনের অপরাধ সম্পর্কে যা জানেন, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে অ্যান্ড্রুর সাক্ষ্য দেওয়া উচিত। অবশ্য অ্যান্ড্রু তার বিরুদ্ধে আনীত অভিযোগ বারবার অস্বীকার করে আসছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit