শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ নতুন পে স্কেল বাস্তবায়নে হবে ৭ পৃথক এসআরও, সরকারি চাকরিজীবীরা কে কোন ক্যাটাগরিতে টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

নুরের অভিযোগ, হাসান মামুনকে শোকজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

হাসান মামুনকে সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে পটুয়াখালী সদর সিনিয়র সিভিল জজ আদালতে অবস্থিত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে অথবা যথাযথ প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। ৩ ফেব্রুয়ারি এ নোটিশ জারি করা হয়। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সাব্বির মো. খালিদ এ নোটিশে স্বাক্ষর করেন।

অভিযোগটি দায়ের করেন বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুরের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মো. আবু নাঈম। তিনি ২ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, ১ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে গলাচিপা উপজেলার আমখলা ইউনিয়নের কাজির স্ট্যান্ড ও গাজির স্ট্যান্ড এলাকায় ট্রাক প্রতীকের প্রার্থী মো. নুরুল হকের নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মীদের গালিগালাজ করা হয় এবং ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, ২৮ জানুয়ারি গলাচিপা উপজেলার আমখলা ইউনিয়নের তাফালবাড়িয়া এলাকায় একটি নির্বাচনি সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে উদ্দেশ করে বানোয়াট, মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়। এসব কর্মকাণ্ড নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫ এর ৬(ক) ও ১৫(ক) ধারার পরিপন্থি। এছাড়াও নির্বাচনি প্রচারকালে আচরণবিধির একাধিক ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit