সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

খাগড়াছড়িতে ‘ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের দাবীতে চার প্রার্থীর সংবাদ সম্মেলন 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনের ‘ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ’(রেড মার্ক) কেন্দ্রসমূহে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রতিদ্বন্ধী চার সংসদ সদস্য প্রার্থী। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির মনোনীত প্রাথী ওয়াদুদ ভৃইয়া। খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

রাজনৈতিক দলগুলোর আন্দোলন ও ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট প্রদানের জন্য তরুণ সমাজ ও নতুন ভোটাররা অধীর অপেক্ষায় রয়েছেন উল্লেখ করে ওয়াদুদ ভুইয়া বলেন, তবে খাগড়াছড়ির সর্বস্তরের ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারবেন কি না, তা নিয়ে বর্তমানে জনমনে গভীর সংশয় ও উদ্বেগ বিরাজ করছে।

চিহ্নিত ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন, ভোটের অন্তত তিন দিন পূর্ব হতে দুর্গম এলাকাগুলোতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করে  সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি দাবি জানান ওয়াদুদ ভুইয়া। দুর্গম এলাকায় নিয়মিত টহল বৃদ্ধি করারর দাবী জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পূর্বরাত থেকেই কেন্দ্রভিত্তিক নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে । সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে দ্রুত সঠিক তথ্য প্রচার ও নজরদারি বৃদ্ধি করতে হবে।

এ সময় দুর্গম এলাকায় নিয়মিত টহল, হেডম্যান, কারবারি, গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে আস্থাশীল পরিবেশ তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে দ্রুতকরাসহ ৬ দফা দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  জাতীয় পার্টির লাঙল প্রতিকের প্রার্থী মিথিলা রোয়াজা, গণঅধিকার পরিষদ এর ট্রাক প্রতিকের দীনময় রোয়াজা ও ইনসানিয়াত  বাংলাদেশ এর আপেল প্রতিকের প্রাথী মো. নূর ইসলামসহ কর্মী সমর্থক ও আয়োজকরা উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit