মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাঙামাটিতে ইমাম সম্মেলন

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রচার কার্যক্রম জোরদার এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটিতে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (সকাল ১১টায়) ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন। তিনি তার বক্তব্যে বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের গণতন্ত্রকে শক্তিশালী করে। এক্ষেত্রে সমাজের আলেম-ওলামা, ইমাম ও খতিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় ও নৈতিক দিক থেকে মানুষকে সচেতন করার মাধ্যমে তারা ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে পারেন।

ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে এবং ফিল্ড সুপারভাইজার মো. পেয়ার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সিকান্দার, তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ শরীয়ত উল্লাহ, আল-আমিন ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ছিদ্দিকী এবং লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ ফোরকান আহমেদ।

বক্তারা বলেন, নির্বাচন একটি পবিত্র দায়িত্ব এবং ভোট প্রদান নাগরিকের মৌলিক অধিকার। মসজিদ ও ধর্মীয় মঞ্চ থেকে মানুষের মধ্যে বিভ্রান্তি নয়, বরং শান্তি, সহনশীলতা ও দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দিতে হবে। কোনো ধরনের গুজব বা উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থেকে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তারা।

সম্মেলনে অংশগ্রহণকারী ইমাম ও খতিবরা বলেন, তারা নিজ নিজ এলাকায় খুতবা, বয়ান ও ধর্মীয় আলোচনার মাধ্যমে ভোটারদের সচেতন করবেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে সহযোগিতা করবেন। সম্মেলন শেষে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit