বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ২ সেনাসদস্য মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত

ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি ।
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি : আইনজীবী পরিচয়ে প্রতারণার অভিযোগ আইনজীবী পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ভুয়া আইনজীবীকে আটক করেছে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি।  সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি জেলা জজ আদালত চত্বর থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মনজুরুল আলম। তিনি ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বেরপাশা গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে।

জানা গেছে, মনজুরুল আলম দীর্ঘদিন ধরে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিলেন। আদালতে মামলা পরিচালনা, জামিন করিয়ে দেওয়া ও বিভিন্ন আইনি সহায়তার আশ্বাস দিয়ে তিনি প্রতারণা করতেন। সোমবার দুপুরে এক ভুক্তভোগী নারী ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কাছে অভিযোগ করলে তাকে আটক করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কোনো বৈধ সনদ বা বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধন সংক্রান্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। ভুক্তভোগী মাকসুদা বেগম জানান, একটি চেক জালিয়াতি মামলার প্রতিটি হাজিরায় তার কাছ থেকে ৫ থেকে ৭ হাজার টাকা করে নেওয়া হয়েছে। এভাবে বিভিন্ন সময়ে প্রায় দুই লাখ টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন অভিযুক্ত ব্যক্তি।

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, আটক ব্যক্তির কোনো আইনবিষয়ক সনদ নেই। তিনি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়েও আইনজীবী পরিচয়ে মামলা পরিচালনা করতেন। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগেও ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর (বলাই বাড়ি) এলাকায় একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগে তাকে আটক করা হয়েছিল।

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit