স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন। গত রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে তিনি ভেঙেছেন বিরাট কোহলির বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি হাফ-সেঞ্চুরির মালিক এখন বাবর আজম।
এই ফিফটি ছিল বাবরের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩৯তম হাফ-সেঞ্চুরি। এতে তিনি ছাড়িয়ে যান বিরাট কোহলিকে। কোহলির ছিল ৩৮টি হাফ-সেঞ্চুরি। বাবর এই মাইলফলকে পৌঁছান ১৩৯ ইনিংসে। কোহলির লেগেছিল ১২৫ ইনিংস। এই তালিকায় পরের অবস্থানে আছেন রোহিত শর্মা। তার হাফ-সেঞ্চুরি ৩৭টি। এরপর আছেন মোহাম্মদ রিজওয়ান ৩১টি এবং ডেভিড ওয়ার্নার ২৯টি হাফ-সেঞ্চুরি নিয়ে।
কোহলি, রোহিত এবং ওয়ার্নার ইতোমধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। রিজওয়ান বর্তমানে দলের বাইরে। এতে করে সামনে আরও এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন বাবর আজম।
কিউএনবি/খোরশেদ/০২ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৩:০০