শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

কুস্তি খেলতে নেমে হঠাৎ নিথর হয়ে যান ‘বলি হেলাল’, থেমে যায় ‘লড়াই’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লার লালমাইয়ে গ্রামীণ কুস্তি খেলার আনন্দঘন আয়োজন মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। কুস্তি খেলতে নেমে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ‘বলি হেলাল’ নামের এক অভিজ্ঞ খেলোয়াড়। এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে স্তব্ধ হয়ে গেছেন সবাই।

মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত সোয়া ১০টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর আলিম মাদরাসা সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।

নিহত কুস্তিগীর হেলাল উদ্দিন মজুমদার (৫৩), যিনি স্থানীয়ভাবে ‘বলি হেলাল’ নামে পরিচিত ছিলেন। লাকসাম উপজেলার কোঁয়ার গ্রামের বাসিন্দা তিনি। পেশায় ছিলেন একজন মুদি দোকানদার, তবে কুস্তির ময়দানে ছিলেন সুপরিচিত মুখ।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ও ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রেফারির উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই শুরু করেন হেলাল। খেলার একপর্যায়ে প্রতিপক্ষ তাকে মাটিতে ফেলে দেন এবং এক পায়ে ধরে কিছুটা টেনে নিয়ে যান। ঠিক সেই মুহূর্তেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ নিথর হয়ে যান হেলাল। তার নড়াচড়া বন্ধ হয়ে যায়, থেমে যায় লড়াই।

প্রথমে অনেকে ধারণা করেছিলেন, তিনি হয়তো অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়, মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আনন্দের মঞ্চে নেমে আসে নীরবতা; দর্শকদের চোখে ভেসে ওঠে আতঙ্ক ও অশ্রু।

স্থানীয়দের মতে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহনপুর গ্রামের যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে এই কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতার দ্বিতীয় দিনেই এমন ঘটনা পুরো এলাকাকে শোকে ডুবিয়ে দেয়। কয়েক শ দর্শকের সামনে ঘটে যাওয়া এই মৃত্যুর দৃশ্য কেউই সহজে ভুলতে পারছেন না।

লালমাই থানার ওসি নুরুজ্জামান জানান, ভিডিও পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—খেলারত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ দাফনের জন্য নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

 

 

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৬,/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit