রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : অনেক জল্পনা-কল্পনার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বিশ্বকাপে খেললেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান। বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। সরকার প্রধানের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের বিশ্বকাপে অংশ গ্রহণের খবরটি নিশ্চিত করেছে দেশটির সরকার। পাকিস্তান সরকার বলেছে, ‘পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার । তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।’

গত ৩০ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনার পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন,  ‘প্রধানমন্ত্রী মিয়াঁ মুহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। তাঁকে আইসিসি সম্পর্কিত বিষয়টি অবহিত করা হয়েছে, এবং তিনি নির্দেশ দিয়েছেন যেন আমরা সমস্ত বিকল্প খোলা রেখেই এটি সমাধান করি।’আজ পিসিবি জানালো পাকিস্তান বিশ্বকাপে খেললেও ভারতের বিপক্ষে খেলবে না।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী শনিবার ৭ ফেব্রুয়ারি। নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ দল। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই টাইগারদের বাদ দিয়েছে আইসিসি। অন্য বোর্ডগুলো ভারতের ভয়ে কথা না বললেও পাকিস্তান শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। 

এমনকি আইসিসির ভোটাভুটিতে একমাত্র পাকিস্তানই বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে। বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের কথাও ভাবছিল পাকিস্তান। এক্ষেত্রে বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে তারা। আইসিসির নানান ধরনের শাস্তির কবলে পড়তে হবে তাদের। তাই বিশ্বকাপে অংশ নিলেও ভারত ম্যাচ বয়কট করবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit