বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ৭ বছর পর সিরিজ জিতল পাকিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘদিন পর টি-টোয়েন্টি সিরিজ জিতল পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। আজ (শনিবার) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১০৮ রানে গুঁড়িয়ে দিয়ে ৯০ রানের বিশাল ব্যবধানে জয় পায় পাকিস্তান। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান করে পাকিস্তান। দলের হয়ে ৪০ বলে ৮টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৭৬ রান করেন অধিনায়ক আগা সালমান। এছাড়া ৩৬ বলে চারটি চার আর দুটি ছক্কায় ৫৩ রান করেন উসমান খান। ২০ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন শাদাব খান। 

বড় লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ব্যাটিং ধসের মুখে পড়ে। ৫৪ রান করতেই নেই অর্ধেক ব্যাটার। প্রথম ছয় ব্যাটারের মধ্যে কেবল মিচেল মার্শ (১৮) ও ক্যামেরন গ্রিন (৩৫) দুই অঙ্কের ঘরে রান করেন। 

অস্ট্রেলিয়া বাকি পাঁচ উইকেটও হারিয়েছে ৫৪ রান করতেই। গ্রিনের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন ম্যাথু শর্ট। এছাড়া দুই অঙ্কের ঘরে রান তোলেন জাভিয়ের বার্টলেট (১০)।

আবরার ৩ ওভারে ১৪ রান খরচায় তিন উইকেট নেন। ১৪তম ওভারে পরপর দুটি উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো শাদাব ৪ ওভারে ২৬ রান দিয়ে সমান সংখ্যক উইকেট পান।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৬,/রাত ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit