শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল আলোচনার উপায় জানালেন ইরানের প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়ের ওপর ক্ষেপলেন ট্রাম্প, দিলেন যে হুঁশিয়ারি

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শীর্ষ দেশগুলো এই ভাইরাসের সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিএনএন এইচডি-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইংল্যান্ড ইতোমধ্যে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে।

নিপা ভাইরাসের ভয়াবহতা বিবেচনায় নিয়ে অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার ঘোষণা দিয়েছেন যে, তারা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন। বাটলার জানান,‘নিপা ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আপাতত অস্ট্রেলিয়ায় আসা অসুস্থ যাত্রীদের জন্য প্রোটোকল পরিবর্তনের প্রয়োজন নেই, তবে আমরা সতর্ক রয়েছি।’ এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে ইতোমধ্যে স্ক্রিনিং শুরু হলেও অস্ট্রেলিয়া এখনই এয়ারপোর্টে অতিরিক্ত কড়াকড়ি আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিপা ভাইরাস করোনাভাইরাসের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। সংক্রমণের আশঙ্কায় ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) স্বাস্থ্যকর্মীদের মাস্ক, গগলস ও পিপিই পরার কঠোর নির্দেশনা দিয়েছে। বিশ্বজুড়ে এই ভাইরাসের ভয়াবহতা নিয়ে প্রচার শুরু হওয়ায় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা তৈরি হয়েছে।

পাকিস্তানি গণমাধ্যমের দাবি অনুযায়ী, ইংল্যান্ডের আপত্তির পর ইউরোপের অন্য দেশগুলোও ভারতে খেলতে অনীহা প্রকাশ করছে। উদ্ভূত পরিস্থিতিতে পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার গুঞ্জন উঠেছে। মূলত ২০ দলের এই মেগা ইভেন্টের ৫৫টি ম্যাচের মধ্যে মাত্র ২০টি শ্রীলঙ্কায় এবং বাকি ৩৫টি ভারতে হওয়ার কথা ছিল।

তবে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা আইসিসির জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ, কয়েক দিন আগেই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি আইসিসি নাকচ করে দিয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৬,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit