বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

নবম পে-স্কেলের দাবিতে ঝালকাঠিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি : নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসাবে ঝালকাঠি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ বক্তব্য রাখেন,কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি বাদশা তালুকদার,কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক জাকির হোসেন, আবদুল জলিল মিয়া, শাহ জামাল। আগামী ৩১ জানুয়ারির মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ করে দাবি বাস্তবায়ন না হলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির ডাক দেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit