মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও ১১টি বিমান কিনবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী আসনের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে যোগ দিলেন ডা. মনোয়ারুল কাদির বিটু জাতিসংঘের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ ঝড়লো আরও ৫ জনের, মোট মৃত্যু ১০০ ছুঁই ছুঁই

জয়পুরহাটে পিআইবি”র নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে জয়পুরহাটে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি শেষে সনদ বিতরণ হয়েছে। মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে জয়পুরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ৫০ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকালে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের মাঝে সনদ তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার আশিক উর রহমান। এসময় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন ও অনলাইন ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল ও জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক উপস্থিত ছিলেন।

পিআইবি আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম দিনে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান। প্রশিক্ষণে নির্বাচনকালীন রিপোর্টিংয়ে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, এআইভিত্তিক ফ্যাক্ট চেকিং এবং নির্বাচনী সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit