শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

পণ্য পরিবহনের আড়ালে মাদক সরবরাহ, ভিডিও ভাইরাল

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২১৪ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি : পণ্য পরিবহনের আড়ালে সারাদেশে মাদক সরবরাহের একটি আন্তঃজেলা সিন্ডিকেট পরিচালনার অভিযোগ উঠেছে নরসিংদীর মাধবদীর ইসমাইল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নেশার আসরের একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয় এবং এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

অনুসন্ধানে জানা গেছে, ইসমাইল নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের মাথরা গ্রামের বাসিন্দা। তিনি বাবুর্চি জয়নাল মিয়ার ছেলে। স্থানীয়দের দাবি, জয়নাল মিয়াসহ পরিবারের একাধিক সদস্য দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এলাকায় বিতর্কিত।

স্থানীয় সূত্র জানায়, একসময় মাধবদীর একটি ব্যবসায়ী গ্রুপ হজ্বে যাওয়ার সময় রান্নাবান্নার কাজের জন্য বাবুর্চি জয়নাল মিয়াকে সৌদি আরবে নিয়ে যান। অভিযোগ রয়েছে, সেখানে গিয়ে তিনি কাজ না করে পালিয়ে যান, এতে তাকে সঙ্গে নেওয়া হজ্বযাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ওই ঘটনার পর থেকেই পরিবারটি এলাকায় নেতিবাচক আলোচনায় আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসমাইলের ঘনিষ্ঠ এক ব্যক্তির তথ্যমতে, দেশের একটি বড় পণ্য পরিবহন গ্রুপের গাড়ি চালনার আড়ালে ইসমাইল দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত। অভিযোগ অনুযায়ী, সিলেট ও যশোরের বেনাপোলসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা, ইয়াবা ও বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। পাশাপাশি সুযোগ বুঝে ভারতীয় শাড়ি ও থ্রি-পিসও অবৈধভাবে পারাপার করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, একটি অপরাধপ্রবণ পরিবেশে বেড়ে ওঠা ইসমাইলের মাদক ব্যবসার বিস্তার এলাকায় ভয়াবহ সামাজিক ঝুঁকি তৈরি করছে। দ্রুত তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তারা।

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit