রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

আরও দুই বছর মেলবোর্ন স্টার্সে খেলবেন ম্যাক্সওয়েল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সের সঙ্গে নতুন করে চুক্তি স্বাক্ষর করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। নতুন চুক্তি অনুযায়ী আরও অন্তত দুই মৌসুম স্টারদের জার্সি গায়ে বিগ ব্যাশ মাতাবেন এই অলরাউন্ডার। চুক্তিভিত্তিক নিষেধাজ্ঞা শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই এই চুক্তি সম্পন্ন হয়েছে।

নতুন চুক্তির পর টুর্নামেন্টের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ম্যাক্সওয়েল ৩৯ বছর বয়সের পরেও প্রতিযোগিতায় খেলবেন। সম্প্রতি শেষ হওয়া বিগ ব্যাশ মৌসুমে মেলবোর্ন স্টার্স নকআউট পর্যায়ে বিদায় নিয়েছিল। একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে তারাই এখনও প্রথমবারের মতো এই শিরোপার সন্ধানে আছে।
ম্যাক্সওয়েলের জন্য এটি ব্যক্তিগতভাবে কঠিন একটি মৌসুম ছিল। আট ইনিংসে তিনি মাত্র ৭৬ রান করেন এবং শিকার করেন দুটি উইকেট। এর মধ্যেই সিডনি থান্ডার থেকে তার কাছে একটি মোটা অঙ্কের প্রস্তাব এসেছিল দল বদলের জন্য।
ম্যাক্সওয়েল বলেন, ‘মেলবোর্ন স্টার্স আমার ক্রিকেট ক্যারিয়ারের বড় একটা অংশ এবং এই দলটির সাফল্য নিয়ে আমি ভীষণ আবেগী। আমার মনে হয় বর্তমান দলটি বিশেষ কিছুর দিকে এগোচ্ছে এবং আগামী দুই মৌসুমে আমরা শিরোপার জন্য লড়াই করার মতো অবস্থানে থাকব।’

স্টার্সের হাই পারফরম্যান্স ম্যানেজার ক্লিন্ট ম্যাকে বলেন, ‘গ্লেন দীর্ঘ সময় ধরে বিশ্বের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের একজন। স্টার্সের প্রতি তার অঙ্গীকার আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।’এছাড়া স্টার্স আরও দুই বছরের জন্য ক্যাম্পবেল কেলাওয়ের সঙ্গেও নতুন চুক্তি করেছে। বাঁহাতি এই ব্যাটার সদ্য শেষ হওয়া মৌসুমে ২১.৫০ গড়ে ১৭২ রান করেছেন।

ম্যাকে বলেন, ‘ক্যাম্পবেলকে ধরে রাখাও সমান গুরুত্বপূর্ণ ছিল, কারণ সে আমাদের টপ অর্ডারে দারুণ স্থিতি আনে। এই মৌসুমে সে নিজেকে প্রমাণ করেছে এবং আমার কোনো সন্দেহ নেই যে আগামী বহু বছর সে আমাদের জন্য প্রচুর রান করবে।’মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টা (অস্ট্রেলিয়ান স্থানীয় সময়) থেকে চুক্তিভিত্তিক নিষেধাজ্ঞা শুরু হলে ২৮ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ট্রান্সফার উইন্ডো চালু হবে, যেখানে ক্লাবগুলো চুক্তিহীন খেলোয়াড়দের দলে নিতে পারবে।

 

কিউএনবি/খোরশেদ/২৭ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit