শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

সমালোচনাকারীদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই: তারেক রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষকে বাঁচাতে হলে ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে।  সে লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ভোরে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে, সন্ধ্যায় ধানের শীষের বিজয় নিশ্চিত করে বাড়ি ফিরতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রবিবার রাত পৌনে ১১টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ফুলতলী মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আগামীর বাংলাদেশ গড়তে বিএনপির একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।  শুধুমাত্র অন্য রাজনৈতিক দলগুলোর সমালোচনা করলে মানুষের পেট ভরবে না।  সমালোচনা থাকবে, তবে তা কাজের বিকল্প নয়।  আমরা ক্ষমতায় গেলে ভাষা শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব, নারীদের জন্য সহজ শর্তে ছোট ঋণ চালু করব, কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করব। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থাও করা হবে।”

সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা আমাদের সমালোচনা করছে, তাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই এবং জনগণের সামনে কোনো পরিকল্পনাও নেই। বিএনপিই প্রথম সরকারে গেলে কী কী করবে, তা ধাপে ধাপে তুলে ধরছে।  ৫ আগস্টের পর মানুষ যে পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তন বাস্তবায়নেই আমরা কাজ করব।’

কুমিল্লার কৃষকদের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লায় খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সে সময় আবার কুমিল্লাবাসীর সঙ্গে দেখা হবে।  আগে পেটে ভাত, তারপর অন্য চিন্তা।’

জনসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন।  এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা-৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন,কুমিল্লা-৭ আসনের প্রার্থী ড. রেদোয়ান আহমেদ, কুমিল্লা-৫ আসনের প্রার্থী জসিম উদ্দিন, কুমিল্লা-২ আসনের প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, সাবেক এমপি মজিবুর রহমান মজু, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সাধারণষ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ কুমিল্লা ও চাঁদপুর জেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এরআগে কুমিল্লা চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর সমাবেশ শেষে তারেক রহমান দাউদকান্দির সমাবেশে যোগ দেন।

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৬,/রাত ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit