বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ২ সেনাসদস্য মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত

ঝালকাঠিতে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৭০ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি : ঝালকাঠি জেলা ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ২১ তারিখ রাত আনুমানিক ২২টা ৩০ মিনিটে এসআই মোঃ তারিফুল ইসলাম, ডিবি ঝালকাঠির নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলার ঝালকাঠি থানাধীন ৪নং ওয়ার্ড, ৬নং বাসন্ডা ইউনিয়নের ধারাখানা এলাকায় শাহজাহান হাওলাদারের দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ে রাত ২২টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে এসআই মোঃ তারিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দুইজনকে আটক করেন। আটককৃতরা হলো  মোঃ মিজান হোসেন বেপারী (৩৫), পিতা- ওহাব বেপারী, সাং- উত্তর পরমহল, থানা ও জেলা- ঝালকাঠি। মোঃ আকাশ বিশ্বাস (১৯), পিতা- মোঃ আফজাল বিশ্বাস, সাং- নৈয়ারী, ১০ নং নথুল্লাবাদ, থানা ও জেলা- ঝালকাঠি।

উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি করে ১নং আসামী মোঃ মিজান হোসেন বেপারীর পরনে থাকা জিন্স প্যান্টের ডান সামনের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৬,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit