শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের বৈঠক চলছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কিনা, সেই সিদ্ধান্ত নিতে ২৪ ঘণ্টা সময় বেধে দিয়েছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবির এমন শঙ্কার সময়ে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছেন ক্রীড়া উপদেষ্টা। দুপুর তিনটার দিকে ক্রীড়া উপদেষ্টা এবং ক্রিকেটাররা হোটেলে প্রবেশ করেছেন। সূত্র জানিয়েছে, এই বৈঠকের পরই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলাদেশের পক্ষ থেকে আইসিসিকে জানিয়ে দেওয়া হবে লিটন দাসদের দল বিশ্বকাপে খেলবে নাকি খেলবে না।

ক্রিকেটারদের সঙ্গে ওই বৈঠকে কয়েকটি বিষয়ে আলোচনা হতে পারে। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত ঠিক কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে সেটি জানানো হবে ক্রিকেটারদের। এরপরই আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়ে।

আইসিসি যেহেতু সময় বেঁধে দিয়েছে, বিসিবি এখন তাকিয়ে আছে সরকারের দিকে। গতকাল সন্ধ্যায় আইসিসির ভার্চুয়াল সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, সরকারের সঙ্গে কথা বলবেন তিনি। তবে সরকারকে চাপ দিতে চান না।

সেই হিসেবে আজ বৈঠকে ক্রিকেটারদের বর্তমান পরিস্থিতি ও সিদ্ধান্ত ইস্যুতে কথা বলবেন ক্রীড়া উপদেষ্টা। এরপর জানানো হবে, ভারতে গিয়ে খেলা বা না খেলার বিষয়ে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit