বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

যথা সময়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরাপদে ও যথা সময়ে অনুষ্ঠিত হওয়ার তাগিদ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উপ-মুখপাত্র ফারহান হক। 

স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গ ফের উঠে এলো জাতিসংঘের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে।  

জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা আবু সুফিয়ান ফারাবীর প্রশ্নের উত্তরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরাপদে ও যথাসময়ে অনুষ্ঠানের তাগিদ দেন মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক। 

অ্যান্তোনিও গুতেরেসের উপ মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয়, অন্তর্বর্তীকালীন সরকার ১২ ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। মহাসচিব কি গণতন্ত্র এবং বাকস্বাধীনতা সমুন্নত রাখার জন্য নির্বাচন এবং নির্বাচনের পরবর্তী সময়কাল সম্পর্কে কোনো পরামর্শ আছে?

জবাবে জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, যথা সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে আমরা উৎসাহিত করছি। জাতিসংঘের প্রত্যাশা অনুযায়ী আমরা এটি স্পষ্ট করেছি যে, নির্বাচনে সকলের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। ভোটাররা যাতে তাদের ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করতে পারেন, সে বিষয়টিও লক্ষ্য রাখতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৬,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit