বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

দৌলতপুরে পুলিশের অভিযানে ওয়ান শুটার গানসহ ২টি অস্ত্র ও গুলি উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

ছবি : কুষ্টিয়ার দৌলতপুরে উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ।

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের পৃথক অভিযানে একটি ওয়ান শুটার গানসহ ২টি অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে দৌলতপুর সদর ইউনিয়নের চক দৌলতপুর ইনসানমোড় এলাকার মোকলেছুর রহমানের বাঁশবাগানে তল্লাশি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান ও একটি কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়।

অপরদিকে একই একইদিন বিকেল ৩টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নওদাপাড়া মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করে পুলিশ। তবে উদ্ধার হওয়া অস্ত্রের সাথে জড়িতদের গ্রেফতার বা শনাক্ত করা সম্ভব না হলেও এ ঘটনায় দৌলতপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

অস্ত্র উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি অস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পৃথক ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit