সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, গণভোটে ‘না’ ভোট দেওয়ার সুযোগ নেই। ‘না’ দেওয়া মানেই চব্বিশের বিরুদ্ধে দাঁড়ানো। ‘না’ দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো। সেটা করা যাবে না। যদি আমি পরিবর্তন চাই, ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। ‘না’ ভোট দেওয়ার সুযোগ কেন রাখা হয়েছে? এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যদি কেউ ‘না’ ভোট দিতেই চায়, দিতে পারে।

দেশের আপামর জনগণ, যারা কষ্টের মধ্য দিয়ে গত ১৬ বছর পার করেছে, গুম হয়েছে, যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে, রাস্তায় বাচ্চাদের হারিয়েছে সেই জনগোষ্ঠী এ দেশে পরিবর্তন চায়। তিনি বলেন, যদি আমি গণতন্ত্রের পথে ফিরে যেতে চাই, তাহলে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। ১৪০০ ছেলে-মেয়ে ও জনগণের ত্যাগ আর ৩০ হাজার মানুষের স্বাভাবিক জীবন হরণ করে ‘না’ ভোটের মাধ্যমে পুরোনো ব্যবস্থায় ফেরত যাওয়া যাবে না। ‘না’ দেওয়া মানে স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো।

উপদেষ্টা বলেন, ‘না’ ভোট দেওয়া মানে আগে যে স্বৈরাচারী সংস্কৃতি ছিল, সেটার দরজা খুলে দেওয়া; কেউ যদি ‘না’ দিতেই  চায় তাকে দিতে দেওয়ার সুযোগটা দিতে হবে। আর মানুষের মতামতটা নিতেই হবে। জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বিজিবি, পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল, এনজিও, ধর্মীয় সংগঠনের নেতারা।

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit