বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : গত বছর জাতীয় দল এবং ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান। জাতীয় দলের এই তারকা পেসার উইজডেনের টি-টোয়েন্টি বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন।

ক্রিকেটবিষয়ক বিশ্বখ্যাত ওয়েবসাইট উইজডেন তাদের সম্পাদকীয় দলের মূল্যায়নের ভিত্তিতে এই একাদশ ঘোষণা করেছে। উইজডেন জানিয়েছে, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় গত বছরের শেষ ভাগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। পাশাপাশি বছরজুড়ে চলেছে বিভিন্ন দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। এসব প্রতিযোগিতায় সব ধরনের স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করেই বর্ষসেরা একাদশ নির্বাচন করা হয়েছে।

২০২৫ সালে অন্তত ১৫০ ওভার বল করা বোলারদের মধ্যে মোস্তাফিজের গড় ১৮.০৩ ছিল সবার সেরা। কোনো পেসারই তাঁর মতো কম খরচে রান দেননি। স্ট্রাইক রেটের বিচারে শুধু ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার সামান্য এগিয়ে ছিলেন। পুরো বছরজুড়ে ব্যাটসম্যানদের চাপে রেখে নিয়মিত উইকেট নেওয়াই ছিল মোস্তাফিজের বড় শক্তি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit