বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব

হাসিনা, টিউলিপ, ববির ‘প্লট দুর্নীতি মামলা’র রায় ২ ফেব্রুয়ারি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে পূর্বাচলের প্লট বরাদ্দ মামলায় রায় ২ ফেব্রুয়ারি জানানো হবে। বিবাদে শেখ হাসিনা, ববি, তার বোন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ মোট ১৮ জন আসামি রয়েছে। ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম রায়ের জন্য এই দিন ঠিক করেন।

এর আগে ১৩ জানুয়ারি, শেখ হাসিনার ভাগ্নি আজমিনা সিদ্দিকের প্লট বরাদ্দ মামলার রায় একই দিনে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল আদালত। রোববার মামলায় যুক্তিতর্ক শুনানি শেষে দুদকের পক্ষে আইনজীবী হাফিজুর রহমান আসামিদের সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেন। কারাগারে থাকা একমাত্র আসামি খুরশীদ আলমের পক্ষের আইনজীবী দুদক অভিযোগ প্রমাণ করতে পারেনি বলে খালাসের দাবি করেন। বাকিদের আত্মপক্ষ উপস্থাপন বা আইনজীবী দ্বারা যুক্তি প্রদানের সুযোগ হয়নি।

মামলার অন্যান্য আসামি হলেন—সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, সচিব শহীদ উল্লা খন্দকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক পরিচালক শেখ শাহিনুল ইসলাম, সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন, সামসুদ্দীন আহমদ চৌধুরী, তন্ময় দাস, সাবেক সহকারী পরিচালক ফারিয়া সুলতানা ও মাজহারুল ইসলাম, সাবেক উপপরিচালক নায়েব আলী শরীফ।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর থেকে আওয়ামী লীগ আমলের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। এই প্রেক্ষাপটে দুদক পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দ সংক্রান্ত ছয়টি মামলা করে। শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ মোট কয়েকজনের নাম আসামি হয়। এর মধ্যে কিছু মামলায় রায় ঘোষণা হয়েছে—শেখ হাসিনাকে মোট ২৬ বছরের সশ্রম কারাদণ্ড, জয় ও পুতুলকে পাঁচ বছর করে, শেখ রেহানাকে ৭ বছর এবং টিউলিপকে দুই বছরের সাজা দেয়া হয়েছে।

ববিসহ ১৮ জনের মামলায় মোট ২৮ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যগ্রহণ শেষ হয় ১৩ জানুয়ারি। খুরশীদ আলম তখন আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন। ববি ও অন্যান্য আসামির বিরুদ্ধে পূর্বাচলে ১০ কাঠার প্লট বরাদ্দের অভিযোগে মামলা দায়ের করা হয়। ২৪ মার্চ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit