রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে: আমির খসরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সিমেন্ট হোস্টেলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।    

আমির খসরু বলেন, সবার স্বাধীনতা আছে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে গিয়ে কাজ করার এবং স্বাধীনভাবে কাজ করার। প্রত্যেক নাগরিকের সমান অধিকার। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা হৃদয়ে এটা ধারণ করবেন। আপনারা এখানে কোনো বহিরাগত না, সাময়িক কারণে এখানে এসেছেন—এটা ভাববেন না। আপনারা ভাববেন এখানে আপনি কাজ করছেন, এটাই আপনার জায়গা, এটাই আপনার দেশ।

আপনি ইচ্ছা করলে এখানে বাড়ি-ঘর করবেন, এখানে স্থায়ী হবেন। এর মধ্যে দ্বিধা থাকার কোনো কারণ নাই। আপনাকে আবার পার্বত্য চট্টগ্রামে ফিরে যেতে হবে এটাও ভাবার কোনো কারণ নাই। ইচ্ছা হলে যাবেন, ইচ্ছা না হলে যাবেন না। আমরা সকলে একটা দেশের অধিবাসী। তিনি বলেন, আমরা চাই সকলের জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড—সেটা চাকরি-বাকরি হোক, লেখাপড়া হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, রাজনীতি হোক। আমি তো সব সময় বলি, আমার বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে, তোমরা বেশি করে রাজনীতিতে আসো। আমরা চাই তোমাকে কমিটির প্রধান করতে, স্থানীয় কাউন্সিলর করতে, এমপি করতে, মন্ত্রী করতে। আমরা চাই আপনারা সমাজের প্রতিটি জায়গায় অংশগ্রহণ করবেন, আপনারা নেতৃত্ব দেবেন। 

নারীদের নেতৃত্বে আসার আহ্বান জানিয়ে খসরু বলেন, আমরা চাই আগামীর বাংলাদেশে এই পরিবর্তন আনতে এবং রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে চাই। রাষ্ট্র বেশি শক্তিশালী হলে অসুবিধা, দেখছি না আমরা? রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে। প্রত্যেক নাগরিককে শক্তিশালী হতে হবে। মহিলাদের আরও বেশি অংশগ্রহণ করতে হবে, সমানভাবে অংশগ্রহণ করতে হবে।

পার্বত্য অঞ্চলের ভাষা রক্ষা করার আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন, এটা কিন্তু নষ্ট হতে দেবেন না। এটা বিশ্বের সব দেশে আছে। আপনার সংস্কৃতি আপনাকে রক্ষা করতে হবে। আপনার সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ। রংধনু যে রকম, সব সংস্কৃতি বাংলাদেশে থাকবে। আপনার সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি হিসেবে আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় নিয়ে যাব আগামী দিনে। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৬,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit