রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের তিন তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা হাজারো দর্শকের চোখের সামনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দিলেন নারী হাজতি, কারা কর্তৃপক্ষের শুভেচ্ছা ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোয় পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের বৈঠক একা হাতে মৃতপ্রায় নদীকে বাঁচিয়ে বিদেশে লোভনীয় চাকরির প্রস্তাব পেলেন তরুণ ‘ইরান হামলা করলে তাদের তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেব’ ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপজ্জনক বায়ুদূষণ, মালয়েশিয়ায় জরুরি অবস্থা: বন্ধ ৬৪৭ স্কুল সামাজিক মাধ্যমে সরকারি খবর প্রকাশে নিষেধাজ্ঞা তুলল ইরান বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি

নাজমুলকে অর্থ কমিটি থেকে অব্যাহতি যথেষ্ট নয় : মিঠুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : গতকাল বুধবার (১৪ জানুয়ারি) ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের সংগঠন কোয়াব তার পদত্যাগের দাবি তুলে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকের দিনের প্রথম ম্যাচে কোনো ক্রিকেটার মাঠে না গেলে খেলা হয়নি। এরপর বিকালে নাজমুলকে বিসিবির অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিসিবি। তবে বোর্ডের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন ক্রিকেটাররা।

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন মনে করেন, ক্রিকেটারদের নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন নাজমুল সেটার পর তার আর বোর্ডে থাকা উচিত না। ফলে বিসিবির পরিচালক পদ থেকেও তার পদত্যাগের দাবিতে অনড় কোয়াব। ঢাকা পোস্টকে মিঠুন বলেন, ‘এটা (অর্থ কমিটি থেকে নাজমুলের পদত্যাগ) যথেষ্ট না। আমরা পদত্যাগ চাচ্ছি।’

এর আগে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে নাজমুল বলেছিলেন, ‘বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে কারণ তারা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচ সেরা হলেও পায়, পারফরম্যান্স অনুযায়ী পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’

আশানুরূপ পারফর্ম না করলে ক্রিকেটারদের বেতন কাটা হয় না, তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে কোন যুক্তিতে? সাংবাদিকদের কাছে এই পাল্টা প্রশ্ন করেছেন নাজমুল, ‘কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ঐ টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৬,/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit