শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

নওগাঁয় ১৬ বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৪ Time View

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সীমান্ত পরিবার কল্যাণ সমিতি ও ১৬ বিজিবির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ১৬ বিজিবির সদর দপ্তরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উপ-শাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতির সহ-সভানেত্রী মৌরী আক্তার খাঁন।

অনুষ্ঠানে স্থানীয় শতাধিক দরিদ্র ও অসহায় শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় নওগাঁ উপশাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদিকা ফারজানা আফরোজ জুঁইসহ সংগঠনের অন্যান্য সদস্য ও বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি কর্মকর্তারা জানান, মানবিক দায়িত্ববোধ থেকে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি বছরজুড়ে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকার শীতার্ত মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit